মুসাফির
- আজিজুল হক
মিছে দুনিয়ার পিছে, ঘুরে মিছে মিছে
হয়েছো তুমি টাল মাতাল;
এমন ভাব ধরছো কেন?
বেচে থাকবে কি চিরকাল!
নিজের মিছে এ ভূবন গড়তে গড়তে,
কভু তৃপ্ত হয় না কেন তোমার মন?
ইশ! পারতে যদি থাকতে তুমি;
এ রঙ্গিন ধরায় চিরজীবন!
অমরত্বের স্বপ্নে বিভোর হে মন-
কেন তুমি এত অবচেতন?
বল কিসে তোমায় রাখবে এ ধরায়;
কোন সে অমর আস্বাদন!
জীবনের সব হিসাব নিকেশ
কেউ পারে না শেষ,
কেউ জানে না সে থামবে কোথায়;
কখন ফেলবে শেষ নিঃশ্বাস!
আমরা সবাই সহযাত্রী ভাই,
মৃত্যুর দিকে ছুটছি নিরুদ্দেশ;
ধনী-গরীব যে ই হও না তুমি,
মাটিতে ই হবে তুমি নিঃশেষ!
বলি ভাই-
দুইদিনের এ বালাখানায়,
থাকবে না ক কেউ চিরকাল;
ওহে মুসাফির শুনছো কি তুমি?
এখনো যে আছো দুনিয়ার নেশায় টাল-মাতাল!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।