মা জননী
- আজিজুল হক

পৃথিবীর শ্রেষ্ঠ নারী ওগো মা জননী
তুমিহীন ভাবতে বড্ড অসহায় লাগে মা,
লাগে যেন শুণ্য এ ধরণী।

মা ১০মাস ১০দিন;
কত কষ্টে গর্ভে ধারণ করেছো মোরে!
হাসি মুখে সয়েছো মা তুমি কতইনা যাতনা,
তোমার মমতার স্নিগ্ধতা, আর ভালবাসার
কভু হয় না ক মা তুলনা।

যখন ই দেখি মা তোমার মায়াভরা স্মিগ্ধ বদনখানি,
চলে যায় মা শত দুঃখ-বেদনা,
মুছে যায় মা শত হতাশার গ্লানি।

তোমার ভূবন রাঙ্গা হাসি দেখিলে মা
সহসাই হৃদয়ে স্বর্গ-প্রশান্তি মিলে,
তোমার মলিন মুখ হেরিলে মা
যেন হিয়া পুড়ে হয় ছাড়খার নরক-অনলে।


সুখে কিংবা দু:খে, সফল্যে বা হতাশায়,
মা তুমি ই পাশে থাকো আমার শেষ ভরসা হয়ে,
ভুল করেও যদি কভু দেয় মা যাতনা,
কি অবলীলায় হাসিমুখে যাও তুমি মা সয়ে!


ভাঙ্গা মনে নিরাশ হয়ে যখন আসি মা নীড়ে,
বুকে নিয়ে মা তুমি মমতায় ঝাপটে ধরো
ঢেকো রাখো ভালবাসা আর আশার চাদরে।

মা তোমার ভালবাসা, ত্যাগ, মর্যদার
কথা বলেও শেষ হবে না,
কভু এমন অজস্র কবিতাতে
মা চাইনা কভু হারাও তুমি,
চাইনা তুমিহীন এ ধরায় একমুহুর্ত বাঁচতে।

মা আছে বলে এত সুন্দর এ জীবন,
এত অনিন্দ্য সুন্দর এ ধরণী,
বেঁচে থাকুক হাজার বছর পৃথিবীর
সকল মা জননী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026