সেদিন আসবেই
- আজিজুল হক

এ অমবস্যার আধার কেটে যাবে একদিন,
সেদিন পূর্নিমার জোৎস্নার আলোয় আলোকিত হয়ে হেসে উঠবে ধরিত্রী ।

সেদিন ক্ষুধার্ত নিদ্রাহীন দিনমজুর টা ও
অন্ন ভয় কে জয় করবে,
পারবে ভরা পেটে শান্তিতে ঘুমোতে।

সেদিন বুভুক্ষিত উদোর কৃশ কুকরটা ও
ভোর হতেই চারপাশে দেখবে অন্নের ছড়াছড়ি,
উধোরপূর্তি করে তৃপ্তিতে দিবে উৎফুল্লতার ঘোঙানী।


সেদিন বাতাসে ভেসে আসা এত্তসব লাশের গন্ধ থেমে যাবে;
ধরনী সুশোভিত হবে নিজের সেই চিরচেনা সুভাসে।
চারপাশের মৃত্যুর হাতছানিতে সদা আতকে উঠা মানুষজনও
সেদিন আবারো নতুন করে বেচে থাকার আশায় বুক বাধবে।


অপেক্ষা সেদিনের যেদিন চারপাশে বয়বে নির্মল বায়ু,
পাতা ঝড়া বৃক্ষারাজি নতুন পত্তপল্লব নিয়ে উদ্দেলিত হবে ধরনীর বুকে,

সেদিন মৃত নদীটা ও তার নাব্যতা ফিরে পেয়ে নীরবধি বয়ে চলা শুরু করবে,
সেদিন খাচায় বন্ধি পাখিটাও মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে বেড়াবে।

সেদিন বাতাসে ভেসে আসা প্রকৃতির নির্মলতায় আমরা শুদ্ধ হবো,
বৃক্ষের মতো ফিরে পাবো আমাদের জীবনের সঞ্জীবনীশক্তি।

যেদিন জীবননদীর নীরবধি পথ চলা আবারো শুরু হবে।
সেদিন পৃথিবীর সাথে আমরা ও প্রাণ ভরে হাসবো,
মেঘেরঘটা শেষে যেমন সোনালী রোদ হেসে উঠে পূব আকাশে।

পাখির কিচিরমিচির কলকাকলিতে ঘুম ভাঙা শিশিরভেজা সেই ভোরের অপেক্ষা করছি;
যেদিন নীড় খুজে পাওয়া পাখির কলতানের মতো ই জীবনের জয়গানে মুখরিত হবে আমাদের এ নিস্তব্ধ কোলাহল।

ইনশাআল্লাহ সেদিন আসবেই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026