জয় হোক মানবতার
- আজিজুল হক
রিক্সা ভাড়া নিয়ে যারা
মারিস তাদের চড় থাপ্পড়
হে নরপিশাচ ,মানুষ না তুই,
কম হবে বললে ও শুয়োর।
তোমার সেবায় খেটে যায় যে
যথাযথ দাও মজুরি তার
করো না কখন অবিচার তাতে
যা দিয়ে চলে তার সংসার।
মানুষ হিসেব বিচার করো,
তোমার মতোই রক্ত ই তার,
শ্রমের বিনিময়ে সম্মান দাও;
দাও যথাযথ তার অধিকার।
করোনা তে ও শ্রমীকদের নিয়ে
খেলছো যে ধনপতি, যে মজুতদার,
শ্রম শোষন বন্ধ করো এবার,
দাও শ্রমিক কে মজুরি তার।
তুমি মানুষ আমি ও মানুষ
হোক না যে পেশা ই যার,
শ্রম বৈষম্য নিপাত গিয়ে;
জয় হোক শুধু মানবতার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।