আমি চাই
- আজিজুল হক
আমি থাকতে চাই তোর কাছে আমার সব টুকু না থাকা জুড়ে,
আমি জোৎস্না হতে চাই তোর অন্ধকার রাত্রীরে,
আমি স্বপ্ন হতে চাই তোর ঘুমের শহরে,
আমি পাখির কলতান হয়ে তোকে ঘুম ভাঙাতে চাই শিশিরভেজা ভোরে,
আমি চাঁদ হয়ে তোর সাথে হাটতে চাই জোৎস্নায় ভর করে,
আমি শরতের শুভ্র নীল আকাশ হয়ে তোর মন বিষন্নতার কালো মেঘটাকে মুছে দিতে চাই,
আমি বসন্তের বাসন্তীর মায়াবী সূর হয়ে তোকে বিমোহিত করতে চাই,
আমি গ্রীষ্মের খরায় মেঘের ছায়া হয়ে তোকে প্রশান্তি দিতে চাই,
আমি শীতের শিশিরভেজা সকাল হয়ে তোকে ছুয়ে দিতে চাই ,
আমি কবিতা হয়ে প্রতিটি শব্দে তোকে ভালবাসা গেথে রাখতে চাই,
আমি বৃষ্টির ফোটা হয়ে তোর মন জমিনে ভালাবাসা হয়ে নিপতিত হতে চাই,
আমি শীতের সকালে রোদ হয়ে তোকে উষ্ণতা দিতে চাই,
আমি রাখালের বাশির সুর হয়ে তোর হৃদয়ে বিধতে চাই,
আমি শৈশব হয়ে তোর জীবনে আজীবন থাকতে চাই,
আমি নীরঙা চুরি হয়ে তোর হাত দুটোকে রাঙ্গাতে চাই,
আমি কাজল হয়ে তোর আখিজোড়ায় মায়া হয়ে থাকতে চাই,
আমি গ্রীষ্মের উষ্ণতার দিনে হিমেল হাওয়া হয়ে তোর শরীরে শিহরিত হতে চাই,
আমি রংধনু হয়ে তোর মন আকাশে বার বার উধিত হতে চাই,
আমি খোপা হয়ে তোর ভেজা চুলের ঘ্রাণ শুকতে চাই,
আমি আমার ভালবাসার রক্ত কণিকা তোর প্রতিটা শিড়া উপশিরাতে পৌছে দিতে চাই।
আমি সত্যি তোর কাছে আমার না থাকা জুড়ো নানা ভাবেই থেকে ই যাবো আজীবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।