▪একজন প্রবাসীর আত্মকথন▪
- আজিজুল হক
আমি একজন প্রবাসী,
বুকে হাজার দুঃখ পুষি,
তবু সবার মুখে হাসি ফুটিয়ে
আমি সদা মন ভরে হাসি।
কি দুর্বিষহ আমার প্রতিটা দিন যায়
তবু সদা আশা থাকে মনে একটায়,
আমার আশায় থাকে যারা
তারা এতটুকু সুখ যেন পায়।
সুখের আশায় দেশ ছাড়িলাম,
আমি ছাড়লাম বাড়ীর মায়া,
সুখের জন্য কত সংগ্রাম করছি ,
শেষ করে মোর কায়া।
কত রজনী কেদেছি গোপনে,
ভেজেছে বালিস জলে,
ভোর হতে যেন সুখের সন্ধানে
গিয়েছি সব ব্যাথা ভুলে।
কত রাতে ঘুমের ঘরে,
মা কে স্বপ্নে দেখে অশ্রু ঝরে,
তবু ঘুমাতে হয় দুচোখ মুছে,
ভেবে সকালে তো'ডিউটি' আছে।
'ডিউটিতে' রোজ মধ্যদুপুরে
খা খা রোদে যখন শরীর পুরে,
দেশ থেকে কেউ ফোন দিলে
দুঃখ লোকায় অলিক হাসির ছলে।
যে আমি বাড়িতে খেতাম না কভু
নিজের ভাতটুকু বেড়ে,
সে আমি এখন রোজ ভোরে উঠি
খেতে রান্না করে।
খুব কষ্ট লাগে ঈদের দিনে
দিন টা যেন আমার কাটেই না,
কত বোঝায় অবুঝ মন রে
মন বুঝলে ও চোখ বুঝে না।
বাড়ির সবাই নতুন পোশাকে
আহা দিন টা শুরু করে কি আনন্দে!
আমরা যেন পুরোনে পোশাকে
দিন শেষ হয় নীরবে ক্রন্দে।
তবু ভাবতে তখন ভালো লাগে
মনের মধ্যে দেশপ্রেম জাগে,
দেশের জন্য মোরা ই অধম
রেমিটেন্স পাঠাচ্ছি রোজ হরদম।
কিন্তু কষ্ট লাগে যখন দেখি,
এত সংগ্রাম করে শুনি একি!
প্রবাসী বলে গালি দেয় যে লোকজন
শুনো ভাই আমরা ও তো
তোমাদের ই স্বজন।
অবসরে বা ছুটির দিনে
একাকী আমার কত কি পড়ে মনে,
কত কিছু বলব ভাবি
পারতাম; যদি হতাম কবি!
তাপরেও ছন্দে ছন্দে
কত কিছু বলা হলো
ক্রন্দে বা আনন্দে
আজ এতটুকু এখানে থাকুক,
দোয়া করি মহান আল্লাহ দেশবাসী সবাইকে
ভালো রাখুক....
[ঈদের দিনে সকল প্রবাসী ভাইদের উৎসর্গ করে আমার এই ছোট উপহারটুকু। দয়া করে ভুল ভ্রান্তি ক্ষমা করবেন, নিজের মতামত কমেন্ট জানাবেন আর
#ভালো লাগলে শেয়ার করুন।]
সাবধানে থাকুন,
নিরাপদে থাকুন।
তাং২১/০৫/২০২০
সময় ভোর ৪:৩৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।