বিষন্নতা
- শুভ বৈদ্য

বিষন্নতা আজও আমায় আঁকড়ে ধরে আছে,
যেমনটা এক সন্তান তার মাকে নিয়ে বাঁচে!
একাকিত্বের সঙ্গ আমি পারি না আজও ছাড়তে,
নিজের সাথে নিজে এখন পারবো কি আমি লড়তে?
দুঃখ আমার সাথে থাকে ছায়ার মত পাশে,
না চাইলেও থাকতে হয় একসাথে মিলে মিশে!
ভালোবাসার মানুষ কেন পাওয়া যায় এখন?
ঘৃণা করার মানুষের তো অভাব হয় না তখন!
চাওয়া পাওয়ার মাঝে এখন রাখিনা আমি তোমায়,
জেনে গেছি এখন তুমি আমার কপালে নাই!
নিজের জন্য কষ্টের থেকে ঘৃণা বেশি আসে,
তাও কেন জীবন্তলাশ খিলখিলিয়ে হাসে!
হাসির ভেতর কষ্টগুলো কেন বোঝা যায়না?
জেনেও কেন মানুষ তাকে ফিরে পেতে চাইনা?
তোমার মাঝে যখন আমি নিজেকে খুজে পাই,
দুঃখ কষ্ট যা আছে সব দৌড়ে পালাই!
তোমার মাঝে নিজেকে আমি দেখিনা অনেকদিন,
তুমি আমার কাছেই ছিলে এইতো সেদিন!
কতকাল আর থাকতে হবে জানি না তোমায় ছাড়া,
যারা তোমার সাথে আছে বেঁচে থাকুক তারা!


০৫-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026