জীবন
- শুভ বৈদ্য
হিংসের আগুনে পুড়ছে নরকের সব পোকা,
হৃদয় আমার দিচ্ছে মস্তিষ্ককে ধোঁকা!
বিশুদ্ধ ঘৃণা আর দুষ্টু বুদ্ধি ঘেরাও করছে মস্তক,
রক্ত দিয়ে লেখা সেই ভালোবাসার পুস্তক!
মনের মধ্যে চলতে থাকে অঘোষিত যুদ্ধ,
অগ্নিস্নান করে আমি করি নিজেকে শুদ্ধ!
আহত এক পাখি যায় আকাশে উড়ে,
ছায়ারাও আজও যাচ্ছে আমার থেকে সরে!
আহত সৈনিক এর হাতে নেই কোনো অস্ত্র,
চাঁদটা আজও আছে আগের মত বিবস্ত্র!
অর্ধ পরাজিত হৃদয় নিয়ে কি বেঁচে থাকা যায়?
নিকোটিনের কালো ধোঁয়া ফুসফুসকে করছে ছাঁই!
অট্টহাসি দিতে থাকে বনের সেই রাজা,
অমবস্যার রাতে তারারাও পাই সাজা!
নিকষ কালো মধ্য রাতে ঘুমিয়ে থাকে সবাই,
জেগে থাকি আমি আর চাঁদ মিলে ঝিমাই!
কামানের গুলি সব এদিন ওদিক ছুটে,
তলোয়ারের তীক্ষ্ণতার প্রমাণ পাওয়া যায় মাঠে!
বসন্তে এখন আর ফুটে না ফুল গাছে!
তারারাও এখন মাটিতে এসে নাচে!
২৮-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।