তুমি
- শুভ বৈদ্য

এই ধুলোভরা পৃথিবীতে তোমায় খুব বেমানান লাগছে,
শুনতে কি পাচ্ছো কে যেন শিস দিয়ে ডাকছে?
তোমার শাড়ির আঁচলের ছোয়া পেতে মরিয়া রাস্তার ধুলো,
তোমায় দেখে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছে গাছের ফুল গুলো!
আকাশের চাঁদটাও তোমার কপালের টিপ হতে চাই,
কিন্তু সে কি জানে তার সেই যোগ্যতা নাই!
তোমার রাগান্বিত চোখের তাপে পুড়ছে আগুনের সব পোকা,
তোমার চোখের মোহে সম্মোহিত হয়ে খাচ্ছি প্রতিনিয়ত ধোঁকা!
এই পৃথিবী ডুবে যেতে পারে তোমার চোখের অশ্রুতে,
মৃত গাছও প্রাণ ফিরে পাই ছায়াদের অস্ত্রতে!
তোমার হাসির ছন্দতে নাচতে থাকে বাগানের প্রজাপতি,
তোমার ইশারায় পাল্টে যেতে পারে পৃথিবীর আহ্নিক গতি!
স্বর্গের সেই ঐশ্বরিক সুখ খুজের পাই তোমার মাঝে,
নক্ষত্ররাও আজ নেমে আসে নিজের সঙ্গ খুজে!
তোমার পায়ের নুপুর হতে আসে সমুদ্রের স্রোত,
তোমার হাসিতে ভুলে যায় মৃত্যুর প্রতিশোধ!
তোমার ঠোঁটের শেষ প্রান্তে আছে মৃত্যুকূপ,
শীতল দিনেও উত্তাপ লাগে এ তোমার কেমন রূপ?
এমন কোনো মানবী নেই তোমার মত আর,
অবহেলা করে পারে সাধ্য আছে কার?


৩১-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026