সেই তুমি
- শুভ বৈদ্য
তোমার দেওয়া গোলাপটা আজও বুক পকেটে রাখি,
তোমার চিঠির উত্তর আজও দেওয়া রয়েছে বাকি!
আমার দেওয়ার কোনো কিছু কি রেখেছো আজও তুমি?
ঠিকানা তুমি পাল্টে ফেলেছো উত্তর দিতে পারেনি আমি!
আজও আমি দাঁড়িয়ে থাকি সেই জায়গায়,
যেই জায়গায় পাগল হয়েছি প্রথম দেখে তোমায়!
অচেনা সেই মুখের মাঝে খুজি প্রিয় মুখ,
যেই মুখ দেখে আমি পাই স্বর্গীয় সুখ!
তোমার আবার দেখা পাবো কোন এক অসময়ে,
এই আশায় বেঁচে আছি মৃত্যুর দিন বাড়িয়ে!
আমার প্রিয় চুড়িগুলো কি আজও দাও হাতে?
নাকি পুরোনো সেই চুড়িগুলো চাওনা তুমি দিতে?
তোমার জন্য ছন্দ সাজায় মধ্য রাত আর ভোরে,
কবিতাগুলো শুনাতে পারি না গিয়েছো দূরে সরে!
জানি তুমি আসবে না ফিরে আমার কাছে আবার,
মদ্যপানে নষ্ট হবে কিডনি আর লিভার!
আমার দেওয়া টিপটি কি আজও আছে তোমার কপালে?
তোমার দেখা না পেয়েই কি মৃত্যু হবে অকালে?
শেষ ইচ্ছা যদি জানতে চাও মৃত্যুর ঠিক আগে,
তোমার আবার দেখা পেতে চাই যা কিছু লাগে!
০২-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।