একাকিত্ব
- শুভ বৈদ্য
হৃদয়ের আকাশে কালো মেঘ জমে, জমে মস্তিষ্কে রক্ত,
কালো মেঘ হতে বৃষ্টি নামে, ফুসফুস হয় শক্ত!
দক্ষিণের বাতাসে আজও আমি তোমারই গন্ধ খুজি,
রক্তের সেই বৃষ্টিতে আমি প্রতিনিয়ত ভিজি!
ভেজা সেই রাস্তার উপর শুয়ে থাকে শিমুল ফুল,
সেই ফুলকে পিষে আমি করেছি মস্তবড় ভুল!
সেই ভুলের মাশুল আমায় দিয়ে হয় রোজ,
সকালের সেই পাখিটাও রাখেনা আমার খোজ?
সকালের সেই কাকটাও জানে আমি কত একা,
একাকিত্বের মাঝেও আমি পাই না কেন দেখা?
মধ্যরাতে মাঝ রাস্তায় একা শুয়ে থাকি,
তোমার কপালে চুমু দেওয়া রয়েছে আজও বাকি!
বাকিটা পথ জানি না আমি কেমন হবে আমার,
অন্ধের চোখে আলো আসবে যদি সঙ্গ পাই তোমার!
সাদা ওই ক্যানভাসে আমি এঁকেছি তোমার রঙিন ছবি,
সেই ছবিখান নষ্ট হয়েছে তাইতো আমি হয়েছি কবি!
তোমার হাতের আঙুল ধরে বাকিটা পথ হাটতে চাই,
শীতের সেই কুয়াশায় আমি তোমাকেই খুজে পাই!
খুজতে খুজতে বাকিটা জীবন এভাবেই পেরিয়ে যাবে,
অনিশ্চিত গন্তব্যে হেটে চলেছি জানিনা পাবো কবে!
০৩-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।