হঠাৎ একদিন
- শুভ বৈদ্য
শূন্য থেকে অসীম পথে ছুটে চলছি আমি,
চলার মাঝে হঠাৎ করে দেখা দিলে তুমি!
তোমায় দেখে মুগ্ধ হয়ে হারিয়েছি পথ,
মুগ্ধ হয়ে টানছি আমি ভালোবাসার রথ!
হঠাৎ করে তোমায় আমি পাচ্ছি না আর খুজে,
তখন এর সেই অনুভূতি ছিলো খুবই বাজে!
পথ হারা এক পথিকের মত এদিন ওদিক ছুটি,
তখন আমি পাঠালাম এক ঠিকানাহীন চিঠি!
আজও আমি ছুটছি কোনো এক অজানা পথে,
কথা ছিল আমি চলবো শুধু তোমার সাথে!
কি কারণে গেলে তুমি আমার থেকে দূরে,
আজও আমি খুজছি কারণ মানুষ থেকে সরে!
সরতে সরতে এসেছি আমি নতুন এক শহরে,
শূন্য মাঠে শুয়ে আছি অলস এক দুপুরে!
সবই চলছে নিজের নিয়মে আমি গেছি থমকে,
অলি গলি সবই খুজি দেখিনা কেন তোমাকে!
তোমার দেখা পাওয়ার জন্য কি করতে হবে আমায়?
স্রোতের বিপরীতে গিয়েও কি পাবো না আমি তোমায়?
খুজতে খুজতে জীবন আমার যাবে একদিন ফুরিয়ে,
তখন তুমি চাইলেও আর আনতে পারবে না ফিরিয়ে!
০৩-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।