অপেক্ষা
- শুভ বৈদ্য
ঘড়ির কাঁটাও থেমে থাকে না নিজের জন্য,
তবে আমি কেন দাড়িয়ে আছি শুধু তোমার জন্য?
সময় ও স্রোত নাকি কারোর জন্য অপেক্ষা করে না,
তবে আমি কেন অপেক্ষা করেও তোমার দেখা পাই না?
সময় ও স্রোতকে আমার করতে হবে জয়,
তা যদি না পারি আমি জীবনযুদ্ধে হবে পরাজয়!
সূর্যটাও থেমে থাকে না তার প্রিয় চাঁদের জন্য,
আমি আজও বসে আছি আমার প্রিয় তোমার জন্য!
বৃষ্টিও এখন অপেক্ষা করে না বর্ষাকাল আসার,
তবে আমি কেন অপেক্ষা করি তোমার ভালোবাসার?
মাতৃগর্ভের শিশুটিও অপেক্ষা করে না দশমমাস পূর্ণ হওয়ার,
তাই তো আমি চেয়ে থাকি তোমায় ফিরে এসে চলে যাওয়ার!
শেষ ট্রেনটাও অপেক্ষা করে না প্ল্যাটফর্মের শেষ যাত্রীটির জন্য,
তবে আমি কেন অপেক্ষা করি শেষ বয়সে তোমার জন্য?
স্কুলের ঘন্টাও অপেক্ষা করে না ক্লাসটি শেষ হওয়ার,
তবে আমি কেন অপেক্ষা করি তোমাকে ফিরে পাওয়ার?
মৃত্যুও এখন আর অপেক্ষা করে না শতবর্ষ হওয়ার জন্য,
তবে আমি কেন অপেক্ষা করি যেখানে আমি শূন্য?
প্রেমিকাটিও অপেক্ষা করে না মৃতপ্রেমিকের জন্য,
তবে আমি কেন অপেক্ষা করি নিজের মৃত্যুর জন্য?
০৪-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।