তোমার জন্য
- শুভ বৈদ্য

তোমার জন্য ছন্দ মিলাই আজও বৃষ্টির সুরে,
কবিতাগুলো পড়ে থাকে নতুন লেখার ভিড়ে!
তোমার জন্য কবিতা লিখি সকাল, দুপুর, রাতে,
শত চেষ্টার পরেও ছন্দ মিলেনা কারণ তুমি নেই সাথে!
তোমার জন্য ফুল ফুটে শীতের মৃত গাছে,
হৃদয়ের ক্ষত নিয়েও দেখো আপন সুখে বাঁচে!
তোমার জন্য ছাড়তে পারি ত্রিভুবনের অধিপত্য,
তোমায় যে কখনো পাবো না আমি এটাই তিক্ত সত্য!
তোমার জন্য থামাতে পারি পৃথিবীর আহ্নিক গতি,
মৃত্যুকে জয় করবো জীবন যুদ্ধে হারি বা জিতি!
তোমার জন্য আনতে পারি চাঁদের জ্যোৎস্না আলো,
সপ্ত সমুদ্র পারি দিতে পারি দেখতে কাজল চোখ কালো!
তোমার জন্য বসন্তরাও আসবে শীতের আগে,
হলুদ ফুলেও ফুটবে দেখো সারারাত জেগে!
তোমার জন্য যুদ্ধ করি আজও মনের বিরুদ্ধে,
আহত হৃদয় নিয়ে বেঁচে থাকি ঘৃণার এই যুদ্ধে!
তোমার জন্য অপেক্ষা করে কৃষ্ণচূড়া ফুল,
চাইলে তুমি ফিরে আসতো পারো যদি না হয় ভুল!
তোমার জন্য হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ,
সেই যুদ্ধে হেরে গিয়ে হয়ে যাব চিরস্তব্ধ!


০৫-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026