চাওয়া
- শুভ বৈদ্য
আমি হারাতে চাই তোমার মাঝে গহিন কোণে,
আমি যেতে চাই তোমার সাথে গভীর বনে!
আমি হাটতে চাই তোমার সাথে মাঝরাতে,
আমি বাঁচতে চাই সারাজীবন তোমার সাথে!
আমি উড়তে চাই তোমার সাথে দূর আকাশে,
আমি থাকতে চাই মেঘের বেলায় ভেসে ভেসে!
আমি কাঁদতে চাই তোমার সাথে তোমার দুঃখে,
আমি হাসতে চাই মহা আনন্দে তোমার সুখে!
আমি চলতে চাই তোমার পায়ে পা মিলিয়ে,
আমি থাকতে চাই আমার বুকে তোমায় জড়িয়ে!
আমি মরতে চাই তোমার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে,
আমি বাঁচতে চাই তোমার সাথে আজীবন একসাথে!
আমি ভাসতে চাই তোমার সাথে বিশাল সমুদ্রে ছোট্ট ভেলায়,
আমি রাখতে চাই তোমার কোলে আমার মাথা গোধুলী বেলায়!
আমি জিততে চাই তোমাকে পাওয়ার জন্য কঠিন যুদ্ধে,
আমি হারতে চাই তোমার কাছে নিজের মনের বিরুদ্ধে!
আমি বাসতে চাই ভালো তোমাকে নিজের থেকে বেশি,
আমি বলতে চাই যতই দূরে থাকি তোমার কাছে ফিরে আসি!
আমি দেখতে চাই সারাজীবন তোমার মুখের মিষ্টি হাসি,
আমি বলতে চাই তোমায় আমি কতটা ভালোবাসি!
০৫-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।