তোমার জন্য (২)
- শুভ বৈদ্য
তোমার জন্য নীলচে তারা ওই দূর আকাশের,
আমার জন্য বালির কণা এই মৃদু বাতাসের!
তোমার জন্য চাঁদের আলো ওই পূর্ণিমার রাতে,
আমার জন্য শীতের কুয়াশা এই ডিসেম্বর এর শীতে!
তোমার জন্য কৃষ্ণচূড়া ওই বসন্তের মাসে,
আমার জন্য শিশির কণা মাঠের তাজা ঘাসে!
তোমার জন্য রঙধনুর সাত রঙ বৃষ্টির শেষে আকাশে,
আমার জন্য কালো মেঘ বৃষ্টির আগে দিবসে!
তোমার জন্য প্রজাতির রঙিন ওই ছোট্ট ডানা,
আমার জন্য লজ্জাবতী গাছের ছোঁয়া পাওয়া মানা!
তোমার জন্য স্বচ্ছ নদীর বয়ে চলা জল,
আমার জন্য উত্তাল সমুদ্রের তীব্র ঢেউয়ের বল!
তোমার জন্য আকাশের ওই সাদা মেঘের ভেলা,
আমার জন্য কালবৈশাখীর কালো মেঘের খেলা!
তোমার জন্য বসন্তের ওই কোকিলের মিষ্টি সুর,
আমার জন্য এসব পাওয়ার এখনো বহুদূর!
তোমার জন্য বৃষ্টি ভেজা আঁকাবাঁকা ওই মেঠোপথ,
আমার জন্য তীব্র রোদের মরুভূমির মরিচিকা যত!
তোমার জন্য আমার লেখা কবিতার অমিল ছন্দ,
আমার জন্য তোমার দেওয়া অবহেলা আর সুগন্ধ!
০৫-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।