কল্পনা
- শুভ বৈদ্য

রক্তজবার মত চোখ দু'টো দেখি না কতদিন,
বৃহস্পতিবারও কেটে যায় আমার, তুমিহীন!
তোমায় ছাড়া একটি দিন আমার এক যুগের সমান,
হৃদয়ে ক্ষত সৃষ্টি করছে বিশ্বযুদ্ধের আগুনের কামান!
সমুদ্রের বিশালতা দেখেছি আমি শুধু তোমারই চোখে,
হিমালয় সমান দুঃখ আছে জমা আমার এই বুকে!
যেই বুকে মাথা রেখে তোমার শুয়ে থাকার কথা,
সেই বুকে কেন আছে তোমাকে না পাওয়ার ব্যাথা?
হিমশীতল হৃদয়টা আজ কেন এত বেশি ক্ষতবিক্ষত,
বিষন্নতা সব আমারই হোক তোমার হৃদয়ে আছে যত!
কাজল মাখা চোখে তোমার অশ্রু মানায় না,
তোমায় ছাড়া নীল ওই দূর আকাশে যাওয়া যায় না!
মায়াবী ওই মুখটা যখন মলিন হয়ে আসে,
চাইলেও আমি থাকতে পারিনা হাতটি ধরে পাশে!
তোমার সব স্মৃতি নিয়ে বেঁচে থাকি আমি,
অনুভূতির অনুভবে শুধু যে রয়েছো তুমি!
ক্ষনিকের সুখের জন্য হলেও তোমায় পেতে চাই,
সারাজীবন দুঃখ পেলেও তাতে কোনো ক্ষতি নাই!
জোনাক পাখির মৃত্যুতে হয় পৃথিবী অন্ধকার,
সেই পৃথিবীর শেষ ইচ্ছে শুধু তোমায় দেখার!


০৬-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026