পাপ
- শুভ বৈদ্য
তোমার ওই নিষিদ্ধ মনের শহরে পা রেখে করেছি পাপ,
এই পাপের শাস্তি পেতে সহ্য করছি নক্ষত্রের তীব্র তাপ!
এই একটি পাপের জন্য আমার সারাজীবন নষ্ট,
পাপের বোঝা বইতে বইতে পেতে হচ্ছে কষ্ট!
তীব্র এই যন্ত্রণা কি তোমায় একটুও ব্যাকুল করে না?
মানুষ হয়ে জন্মেও তুমি অমানুষ হইও না!
চারিদিকে এত মৃত্যুর মিছিল আমি কেন যেতে পারি না?
সেই মিছিলে শ্লোগান দিব তুমি কখনো আমার ছিলে না!
তোমার জন্য কি না করেছি আর কি বা না করতাম,
হাতে যদি হাত রাখতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতাম!
লজ্জা,ক্ষোভ আর ঘৃণা আছে যত তোমার জন্য নয়,
ভালোবাসা শুধু দিতে চেয়েছিলাম সত্যি হয়েছে ভয়!
ভয়কে আমি পরাজিত করে করতে চেয়েছি জয়,
জয়ের বদলে পরাজয় পেয়েছি হৃদয় হয়েছে ক্ষয়!
অপেক্ষা আর করি না আমি তোমার জন্য আর,
আমাদের শেষ দেখা হয়ে গেল গত বৃহস্পতিবার!
একাকিত্বই এখন সঙ্গি আমার কাউকে চাইনা আর,
সুখের তরে কোথায় গিয়েছো হয়েছো তুমি কার?
স্মৃতিহত্যা করতে আমি পারছি না কেন আজও?
এখনো কি তুমি আয়না দেখে কাজল দিয়ে সাজো?
০৬-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।