জীবনযুদ্ধ
- শুভ বৈদ্য
বিষাদের চাদরে ঢেকে রেখেছি আমি নিজের অস্তিত্বকে,
খুজেও আমি পাচ্ছি না কেন সেই পুরোনো আমাকে?
ব্যর্থতার বেড়াজালে জড়িয়ে পড়েছি পুরোপুরি আষ্টেপৃষ্টে,
সফলতার ক্ষীণ আলোও খুজে পাচ্ছি না এত কষ্টে!
সুখের আশা ছেড়েছি আমি বেশ কয়েকশো যুগ আগে,
দুঃখ কেমনে কমাইতে পারি ভাবছি আমি রাত জেগে!
জীবনের এই জটিল সমস্যার সমাধান পাবো কোথায়?
সরল করেও ফিরে এসেছি শুরু করেছি যেতায়!
গভীর রাতের দুঃস্বপ্নটাও ছাড়ছে না আজও পিছু,
জীবনযুদ্ধে পরাজিত হচ্ছি, পাচ্ছি আর এর বেশি কিছু!
প্রিয়জনের সংখ্যা কমছে, কমছে জীবনের আয়ু,
পূর্ণিমার সেই মধ্যরাতে বয়ে চলেছে শীতল বায়ু!
তীব্র যন্ত্রণায় পুড়ে যাচ্ছে আমার শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ,
দুঃসময়ে থাকে না কেউ, পাশে থেকে দেওয়ার সঙ্গ!
পাচ্ছি না আমি এমন কাউকে, বলবো আমি যাকে,
কিভাবে আমার যাচ্ছে দিন, হাহাকার জনশূন্য চারদিকে!
নিজের কল্পনার জগতে আমি চলে যেতে চাই,
বাস্তবে আমি ক্লান্ত অনেক, এবার আমি মুক্তি চাই!
জীবনের সেই শেষ প্রান্তে আমি পৌঁছাবো যেদিন,
ক্লান্তি সব দূর হবে, প্রশান্তির ভোর হবে সেদিন!
০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।