মৃত মানুষের চিৎকার
- শুভ বৈদ্য
মৃত মানুষের চিৎকার আমি শুনতে পাই রোজ,
তবুও কেউ নেয় না কারোর মনের অসুখের খোজ!
সহস্র মানুষের চিৎকার সব শূন্যে মিশে যায়,
প্রাণহীন দেহটা পুড়ে গিয়ে হয়ে যায় ছাই!
অন্ধকার ঘরের দেয়ালে ঝুলে থাকে কালো ছায়া,
মানুষ চলে গেলেও থেকে যায় ভুলে না তার মায়া!
সিলিংফ্যানের সাথে ঝুলে থাকা দড়িটি জানে,
মৃতমানুষের ফেলে যাওয়া দেহের জীবনের মানে!
পূর্ণিমার রাতে তারার আলোর মূল্য যতখানি,
সবার কাছে জীবিত লাশের মূল্য ততখানি!
ঘরের কোণে পড়ে থাকা সেই পরিত্যক্ত চিত্র,
এই দুনিয়া এক গোলকধাঁধা আছে কত বিচিত্র!
জানালার পাশে বসে থেকে দেখি পাখির চোখে,
হৃদয়ের ক্ষত বেড়ে চলেছে আহত এই বুকে!
বৃষ্টির ফোঁটায় শীতল হয় শরীর আর মন,
কে জীবিত কে মৃত জানে কোন জন!
বইয়ের পৃষ্ঠায় লেগে থাকা পঁচা ফুলের দাগ,
পুড়ে গিয়ে হারিয়ে যাওয়া উপন্যাসের শেষ ভাগ!
জীবন নামের দুঃস্বপ্নটার শেষ আছে কোথায়!
মায়া ছেড়ে যেতে হবে শান্তি আছে যেথায়!
০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।