তুমি (২)
- শুভ বৈদ্য
তুমি সুখ না হয়ে দুঃখ হও, যাতে তোমায় কেউ না চাই,
সুখের বিনিময়ে দুঃখ কিনবো, যেন আবার তোমায় পাই!
তুমি চাঁদের আলো না হয়ে, জোনাকির জ্যোৎস্না হও,
সবাইকে আলো না দিয়ে শুধু আমায় পথ দেখাও!
তুমি বসন্তের ফুল না দিয়ে ফাল্গুন এর ভালোবাসা দাও,
তুমি ক্ষনিকের প্রেমিকা না হয়ে আমার জীবনসঙ্গিনী হও!
আমাদের প্রেম যৌবনের না হয়ে যাতে শেষ বয়সের হয়,
তোমাকে না পাওয়ার আফসোস নিয়ে যাতে মরতে না হয়!
তুমি যদি না পারো আমায় তোমার ভালোবাসা দিতে,
ঘৃণা হলেও দিও আমায় চেয়ে নিব আমি হাত পেতে!
তুমি শিল্পীর গানের সুর না হয়ে, বৃষ্টির সুর হও,
তুমি কবির কবিতার ছন্দ না হয়ে, আকাশের তারা হও!
তুমি যান্ত্রিক শহরের, যান্ত্রিক মস্তিষ্কের, যন্ত্র হইও না,
তুমি বসন্তের আগে শীতের রুক্ষ মৃত উদ্ভিদ হইও না!
যদি তুমি হতে চাও, ছায়া হয়ে আজীবন থাকতে পাশে,
রেখে দিবো যত্নে আর নিয়ে যাবো স্বপ্নীল অজানা দেশে!
যদি পারো থেকে যেও হৃদয়ের কোনো একটি কোণায়,
যেখানে থাকে শুধু ভালোবাসা মরে যায় ঘৃণায়!
তুমি সারামাসের গোলাপ না হয়ে, বসন্তের কৃষ্ণচূড়া হও,
তুমি সব প্রেমিকার হাতে না থেকে শুধু আমার পকেটে রও!
০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।