আত্মচিৎকার
- শুভ বৈদ্য
আমি লিখবো না আর তোমায় নিয়ে কোনো কবিতা,
আমি রাখবো না আর স্মৃতির পাতায় তোমার ছবিটা!
আমি হেরে গেছি মিথ্যে অভিনয়ে বাস্তবতার মঞ্চে,
আমি পুড়ে যাচ্ছি অভিমানে ভিতরটা এখনো জ্বলছে!
আমি ভাববো না আমাদের সেই পুরোনো দিনগুলোর কথা,
আমি রাখবো না আর তোমায় যেখানে ভালোবাসা বৃথা!
আমি করেছি মুক্ত, ছেড়েছি তোমায়, দিয়েছি চিরমুক্তি,
আমি হেরেছি আমার ভালোবাসায় জিতেছে তোমার কুযুক্তি!
আমি মিলাবো না আর ছন্দ তোমার জন্য প্রতি মধ্য রাতে,
আমি চাইলেও আর পারবো তোমায় কবিতা পড়ে শুনাতে!
আমি ফিরে আসবো বার বার এই ধুলোভরা পৃথিবীতে,
আমি শিখবো তোমার মনের মত করে ভালোবাসতে!
আমি দেখবো না আর উড়ে যাওয়া ওই ছোট্ট পাখির চোখে,
আমি রাখবো না আর জড়িয়ে ধরে মাথা রেখে বুকে!
আমি গুনবো না তোমার সাথে আকাশে ওই তারাগুলো আর,
আমি একলা জেগে থাকবো দাঁড়িয়ে করবো আত্মচিৎকার!
আমি দেখবো না আর চোখদুটো যেখানে আছে শুধু মায়া,
আমি না থাকলেও থাকবে সাথে আমার অদৃশ্য ছায়া!
আমি চাইবো না আর প্রার্থনায় তোমায় চিরদিনের জন্য,
আমি ডাকবো না আর নামটি ধরে কাছে আসার জন্য!
০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।