প্রেয়সী
- শুভ বৈদ্য

মোমের পুতুল, কাঁচের দেয়াল, ভাঙা ঘড়ির সময়,
বুকের ভেতর রক্তজমা আর মাথায় তোমার প্রলয়!
স্বচ্ছ পাথর, তিক্ত আলো, পাখিদের গানের সুর,
ভুলে ভরা জীবন আর সুখ শান্তি বহুদূর!
মাটির আকাশ, জলের পাহাড়, মস্তিষ্কের বিকৃত অংশ,
ফিনিক্স পাখি আসবে আবার করে দিবে সব ধ্বংস!
নক্ষত্রের আলো, বাতাসের গন্ধ, পরাজিত হৃদয়ের ব্যাথা,
হয়নি বলা তোমায় আমার ছিল মনের যত কথা!
সোডিয়াম লাইট, মধ্য পূর্ণিমার রাত, ভেজা মেঠোপথে,
স্বপ্ন ছিল হাটবো আমি হাত রেখে তোমার ওই হাতে!
সবুজ ঘাসে, রঙিন ফুলে, মাথা রেখে তোমার কোলে,
হয়েছিল কথা সুখ-দুঃখের গিয়েছো কি তা ভুলে?
স্রোতহীন নদী, কাঠের নৌকা, শুধু তুমি আর আমি,
হারিয়ে গেছিলাম নদীর বুকে এখন আর নেই তুমি!
সপ্তসুরে, মধুর কন্ঠে, গেয়েছিলে গান আমার জন্য,
সেই গান আজ অন্যের কাছে তুমি এক ও অনন্য!
মেঘলা সন্ধ্যায়, বৃষ্টির তালে, শুনেছি নূপুরের ধ্বনি,
তুলেছো ঝড় হৃদয় মাঝে জানো কি কতখানি?
গোধুলি আলোয়, ভেজা চুলে, কাজল ভরা চোখে,
হবে না দেখা ওই মুখখানি আর প্রেয়সী তোমাকে!


০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026