মায়ার শহরে
- শুভ বৈদ্য
মায়ার শহরে, তোমায় দেখেছি, নিঝুম বৃষ্টিতে ভিজতে,
কোকিল কণ্ঠে, মৃদুস্বরে, ভালোবাসার গান গাইতে!
ঘরের কোণে, অন্ধকারের ভীড়ে, রয়েছিলে একাকী,
কাছে গিয়ে, বলেছি আমি, ভালোবাসা এখনো বাকি!
থেকো না তুমি বেশিক্ষন আর আমারই পথধারে,
দূরে গেলে ভালোবাসা নাকি বাড়ে সমানুপাতিক হারে!
মৃদু বাতাসে কানের পাশের চুলগুলো খায় দোল,
হাতটি ধরে দূর অজানায় হারিয়ে যায় চল!
সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্য দেখি তোমারই নয়ন মাঝে,
দুঃখগুলো সব লুকিয়ে রেখেছি স্মৃতির পাতার ভাজে!
বিষাদের কালোছায়ারা আর পায় না আমার খোজ,
যতক্ষণ তুমি ছিলে পাশে সুখে ছিলাম রোজ!
ঝরে পড়া ফুলের থেকে ভেসে আসা সুবাস,
মরে যাওয়া পাখি থেকে হৃদয় ভাঙার আভাস!
বিষাক্ত সব কথার বুলিকে আজ করে উপেক্ষা,
ফিরে আসবে বলে করছি আমি তোমার অপেক্ষা!
কালো ছায়ারা হারিয়ে যায় অন্ধকারের শহরে,
তোমায় আমি খুজে পাই না হাজার মানুষের ভীড়ে!
এবার তোমার আসার পালা, হয়ে গেছে সময়,
এবারও যদি না পাই দেখা হয়ে যাবে প্রলয়!
০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।