স্মৃতিচারণ
- শুভ বৈদ্য

হারাতে না চেয়েও আমি হারিয়েছি যাকে,
ভুলতে চেয়েও আমি ভুলতে পারিনি তাকে!
সমুদ্রের স্রোতের মত চঞ্চলতা ছিল তার মাঝে,
এখন সে অন্য কোথাও নতুন কোনো সাজে!
সে নেই তবু রয়ে গেছে স্মৃতির পাতার ভাজে,
হৃদয়ের শিরা থেকে শুরু করে মস্তিষ্কের মাঝে!
হারিয়ে ফেলা ভালোবাসা ফিরে আসবে বলে,
অপেক্ষায় সময় যায় এভাবেই জীবন চলে!
জানি সে আসবে না ফিরিয়ে দিতে ভালোবাসা,
মন্দ কি বেঁচে থাকি বুকে নিয়ে মিথ্যে আশা!
মানুষ বলে আমি তাই দুঃখ যেথায় আমিও সেথায়,
অমানুষের দলে গিয়ে ঘৃণার মিছিলে রাখবো তোমায়!
প্রতিরাতে প্রতিক্ষনে হয় তাকে নিয়ে স্মৃতিচারণ,
তার পরে বুঝে যায় বদলে যায় ভালোবাসার ধরন!
দূরে গিয়েও কেমন যেন থেকে গেলো আরও কাছে,
সে জানে না তাকে ছাড়া বোকা প্রেমিকটা কিভাবে বাঁচে!
জানি সে স্বপ্নে আবার ফিরে আসবে আমার হয়ে,
ঘুম ভাঙলে ঠিকই চলে যাবে শীতল বাতাসে বয়ে!
তার শহরে ফিরবো আবার থাকবে না সে পাশে,
একলা হয়ে চলতে হবে ক্লান্ত জীবনের শেষে!


০৭-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026