পুরোনো প্রেম
- শুভ বৈদ্য

কতটা পথ বাকি আছে তোমার কাছে ফিরে যাওয়ার,
হারিয়ে যাওয়া দিনগুলো কি ফিরে আসবে আবার?
সময়ের স্রোতে বিলীন হওয়া পুরোনো সেই মানুষ,
রাতের আকাশে উড়ে যাওয়া রঙিন ওই ফানুস!
বুকের পাজরে জমে আছে বিষন্নতার কালো ছায়া,
মাঝপথে হাতটা ছেড়ে ভুলে গেলে সব মায়া!
প্রভাতের সেই গোধুলি আলো পড়ে তোমার মুখে,
পূর্নিমার রাতে চাঁদের আলো তোমার ছবি আঁকে!
জলরঙে আঁকা তোমার ছবি আছে স্মৃতির পাতায়,
আজও আমি ছুটে চলি থাকি তোমার অপেক্ষায়!
তোমায় নিয়ে অলিখিত চিঠি হয়নি আজও দেওয়া,
ঠিকানা হারিয়ে হয়নি আর ডাক-পিয়নের যাওয়া!
পথের ধারে পড়ে থাকা অবহেলিত ওই ফুলগুলো,
রোজ রাতে খোঁজ নেয় রাতের ওই তারাগুলো!
তোমার গালে আছড়ে পড়া আকাশের ওই ধ্রুবতারা,
হৃদয়টা যে আজও আছে তোমার নামে ঘেরা!
আকাশের ওই নীল বুকে সাদা মেঘের ভেলা,
আমার বুকে তোমার ছবির রঙিন ফুলের মেলা!
ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে তোমার মুখখানা ভাসে,
আজও তাই বারে বারে পুরোনো প্রেম ফিরে আসে!


২৯-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026