বাইশে শ্রাবণ
- শুভ বৈদ্য
রক্তকরবীর তৃষ্ণার্ত পাপড়ি আর ঝড়ে পড়া সবপাতা,
শিশির ভেজা ফুলের কলি ফিরে আসার প্রবণতা!
সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নক্ষত্রের উজ্জ্বল আলো,
মেঠোপথের ধুলোকণায় মিশে থাকা কাজল কালো!
মরু পথের মরিচীকায় আটকে গেলো ঘড়ির কাটা,
যেখানে আর আগের মত হয়না নদীর জোয়ার ভাটা!
মিথ্যে রঙে রাঙানো সব সন্ধ্যে বেলার গোধুলি আলো,
রঙধনুর সাত রঙে ছুটে যাওয়া পথের ধুলো!
মেঘের শিরায় দ্রুত বেগে ছুটে চলা সূর্যের আলো,
ভেঙে যাওয়া সেই নক্ষত্রের খন্ডিত নীল অংশগুলো!
বৃষ্টির ফোঁটায় মিশে থাকা চাতক পাখির দুঃখসব,
ভোরের হাওয়ায় ভেসে আসা শিশু পাখির কলোরব!
রঙিন ফুলের রঙের ছোঁয়ায় নতুন পাতায় প্রজাপতি,
দিনের শেষে উষ্ণ মেঘে বৃষ্টি জলের সুদূর গতি!
শুকনো পাতার শব্দের তালে ভিন্ন সুরের সৃষ্টি,
মরুর দেশে মরুর পথে ভ্রষ্ট হয় সব দৃষ্টি!
শুভ্র সাদা ফুলের গন্ধে সুভাষিত হয় রাতের হওয়া,
সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি স্বস্তি পাওয়া!
ধীরে ধীরে হারিয়ে যাওয়া সৌন্দর্যের প্রতীক বহন,
সবই আজ সমর্পিত হোক মহান এই বাইশে শ্রাবণ!
২৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।