জন্মদাত্রী
- শুভ বৈদ্য

ফাগুনের কোনো এক দিনে দেখিয়েছিলে পৃথিবীর আলো,
মমতার চাদরে আগলে রেখেছো বছর কুড়ি হলো!
শীতের দিনে চাদর হয়ে হয়েছো গ্রীষ্মে ছায়া,
বুকে তুমি আগলে রেখে দিয়েছো মমতা আর মায়া!
ঈশ্বরের পরে আছো তুমি আমার প্রিয় হয়ে,
কখনো তুমি ছাড়োনি হাত জয়ে বা পরাজয়ে!
সুখে দুঃখে পাশে ছিলে তুমি সবার আগে,
তোমার দুঃখে এই পৃথিবী বিষাদময় লাগে!
পৃথিবীর সব সুখ তুমি দিয়েছো এই জন্মে,
এই ঋণ শোধ করতে পারবো না শতজন্মে!
ভাগ্য করে পেয়েছি তোমায় আমার জননী রূপে,
তাই আমার সবই আজ দিয়েছি তোমায় সঁপে!
মুখ ফুটে বলার আগে সবই দিয়েছো তুমি,
কোহিনূরের চেয়ে মাগো তুমি অনেক দামি!
পৃথিবীর সব সুখ আমি পেয়েছি তোমার আঁচলে,
শান্তির ঘুম দেওয়া যায় মাথা রেখে তোমার কোলে!
ঈশ্বর আমি দেখিনি চোখে দেখেছি মাগো তোমায়,
তোমার চরণে স্বর্গসুখ পাবো আর কোথায়?
জন্মান্তর যদি সত্যি হয় চাইবো দিবা রাত্রি,
পরের জন্মেও তুমি যেন হও মোর জন্মদাত্রী!


১৬-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026