হারানো বিজ্ঞপ্তি
- শুভ বৈদ্য
বহুদিন দেখিনা তোমায় দেখিনা তোমার মায়াবী চোখ,
শেষ কবে দেখেছি তোমায় কাটেনা হারানোর শোক!
আবার তুমি আসবে বলে দাঁড়িয়ে ছিলাম ফুল হাতে,
ফেরার সময় পেরিয়ে গেলেও যাওনি তুমি আমার সাথে!
অচেনা শহরের গলিতে চেনা মুখের মতো এসেছিলে তুমি,
ভোরের নক্ষত্রের মতো আবার কোথায় হারিয়ে গেলে তুমি!
আলোর নিচে বসে আমি ছায়ার সাথে সন্ধি করি,
পরিচিত সেই কণ্ঠে আবার দু'জন মিলে সুর ধরি!
বাস স্টপ আর রেলস্টেশনে অপেক্ষায় আজও দাঁড়িয়ে,
আসবে বলে তুমি আবার গেলে কোথায় হারিয়ে?
শহরের গলিতে লাগিয়েছি তোমার হারানো বিজ্ঞপ্তি,
জানিনা আমি কবে হবে আমার অপেক্ষার সমাপ্তি!
তুমি কি আসবেনা আর তোমার শহরের চিরচেনা গলিতে?
আজও দাঁড়িয়ে থাকি ওই ল্যাম্পপোস্টের আলোতে!
তোমার শহরের অলিতে-গলিতে রয়েছে প্রবেশ নিষেধ,
নীলাভ পাখি আর আমার মাঝে কেন এত ভেদাভেদ?
তোমার শহরে কেন আজ করেছো কারফিউ জারি?
আজ তো তোমার আসার কথা পড়ে ওই নীল শাড়ি!
তবে কি চাও না তুমি আমাদের আবার হোক দেখা,
আসবে না জেনেও তাও আমি দাঁড়িয়ে থাকবো একা!
২৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।