প্রকৃতির স্বপ্ন
- শুভ বৈদ্য

পূর্ণিমার রাতে জোনাকিরা সব বিশ্রাম করে ঘাসের কোলে,
অমবস্যার ওই কৃষ্ণ রাতে উড়ে যেতে চাই তাদের দলে!
আঁধার রাতের ওই আকাশের দূরবর্তী উজ্জ্বল বিন্দু মাত্র,
দূরবীক্ষণে রাখা চোখগুলোর জন্য হতে চাই রাতের নক্ষত্র!
নীল আকাশের বুকে ওই উড়ে যাওয়া সব অতিথি পাখি,
বৃষ্টির আশায় ছুটে যেতে চাই এই দু-চোখে যতদূর দেখি!
হিমশীতলে ওই গ্রামের ধারে আঁকাবাঁকা সব পথের পাশে,
রসে ভরা সব বৃক্ষ হতে ফিরে যেতে চাই পৌষের শেষে!
সমুদ্রের ওই নোনাপানির ঢেউ আঁছড়ে পড়ে বালির গায়ে,
তার বুকেতে সূর্যি মামা ডুবে যাচ্ছে আমায় বিদায় দিয়ে!
ইটভাঙা আর লোহা কাটার শব্দ থেকে যেতে চাই বহুদূরে,
যান্ত্রিক শহরের মায়ায় পড়ে আর আসবো না কভু ফিরে!
যেখানে আছে শুধু ফুলেদের গান আর নিঃশব্দের অরণ্য,
সুউচ্চ পাহাড় আর বৃক্ষের কাছে নিজেকে মনে হয় নগন্য!
সন্ধ্যায় পাহাড়ে দাঁড়িয়ে দেখতে চাই পাখিদের ঘরে ফেরা,
আমিও তাদের সাথে ফিরতে চাই যেথায় শুষ্ক ঘাসে ঘেরা!
নতুন দিনে প্রভাত ভোরে পুরোনো সেই কিচির-মিচির,
শীতের রাতে জানালার কাঁচে জমে থাকা ক্লান্ত শিশির!
ফাগুনের ওই মাসে শেষে মৌমাছি রাণীর নাচের তালে,
রঙিন ফুলের মেলায় গিয়ে প্রজাপতি তার পাখনা মেলে!


০৮-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026