অলিখিত উপন্যাস
- শুভ বৈদ্য

প্রতিরাতে খুঁজেছি তোমায় আকাশের ওই নক্ষত্রের ভীড়ে,
তুমি কি জানো আমার এই মহাবিশ্ব শুধু তোমাকে ঘিরে!
গল্পের প্রতিটি নায়িকার মাঝে আমি খুঁজে পাই তোমায়,
ব্যর্থ সেই প্রেমিক চরিত্রের সঙ্গে নিজেকে নিজেই মিলায়!
স্বরচিত এক উপন্যাসে আমার তুমিই হবে সেই নায়িকা,
ব্যর্থ সেই প্রেমিকও থাকবে তুমিই হবে তার প্রেমিকা!
ব্যর্থ হতে শ্রেষ্ঠ প্রেমিক বানানো আমি নিজের হাতে,
এমন করে বাসবে ভালো তোমার মনের মত হয় যাতে!
বাস্তবে আমি যা কভু দিতে পারিনি আজও তোমায়,
কাল্পনিক এক চরিত্র দিয়ে তোমার স্বপ্নের গল্প সাজাই!
আজও আমি রোজ সন্ধ্যায় চেয়ে দেখি আকাশ পানে,
আমার সেই নক্ষত্রটি উঠেছে আকাশের কোন কোণে!
বাগানের ওই ফুলগুলোর মাঝে খুঁজে ফিরি আমি তাকে,
যাকে আমি আগলে রেখেছি প্রজাপতি আর পতঙ্গ থেকে!
সমুদ্রের তীরে বালির মাঝে দু'জন মিলে ঝিনুক খুড়ায়,
এমন স্বপ্ন রোজ দেখি ঘুমের মাঝে ভোর বেলায়!
ভালোবাসা না দিয়ে তুমি চিঠি দিও হৃদয়ের ঠিকানায়,
আজও আমার দিন কেটে যায় তোমার চিঠির অপেক্ষায়!
শেষ বেলায় এসেছে তোমার পুরোনো চিঠি আমার হাতে,
কালো মেঘ ঘনিয়ে আসছে আমার হৃদয়ের শেষ প্রান্তে!


১২-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026