মনে পড়ে তোমাকে
- শুভ বৈদ্য
সাদাকালো ছবির জীবনে তুমি ছিলে রঙিন রংতুলি,
ভোরের ফুলেরা ফুটে উঠে শুনে তোমার কথার বুলি!
অচেনা শহরের গলিতে চেনা মুখের মত এসেছিলে তুমি,
ভোরের নক্ষত্রের মত আবার কোথায় হারিয়ে গেলে তুমি!
কুয়াশার ভোরের মত অস্পষ্ট স্বপ্নে এসেছিলে তুমি,
তোমার দেখা পাওয়ার আশায় প্রতি স্টেশনে থামি!
সন্ধ্যায় বসে গঙ্গার তীরে প্রতিটি চায়ের চুমুকে,
শিউলি ফুলের সুবাসে আমার মনে পড়ে তোমাকে!
মনের ক্যানভাসে প্রতিটি পাতায় তোমার ছবি আঁকা,
হৃদয়ের গহীনে সেই ছবি পরম যত্নে আছে রাখা!
স্মৃতির পাতায় ধুলো মুছে পুরোনো দিনের স্মৃতিচারণ,
গোধুলী বেলায় সাগর পাড়ে চন্দ্রিমার শুভ্র কিরণ!
চেনা রাস্তার সোডিয়াম আলোয় অচেনা মানুষের ভিড়ে,
খুঁজে ফিরি সেই চেনা মুখগুলো ব্যস্ত এই নগরে!
সমুদ্রের তীরে চাঁদের আলোয় উজ্জ্বল বালির গায়ে,
রেখে যাওয়া পায়ের চাপ বিষন্নতা রাখে জমিয়ে!
নূপুর পায়ে শুকনো পাতায় প্রতিটি পায়ের ছন্দে,
সুবাসে আমি বিমোহিত হই তোমার চুলের গন্ধে!
মাঝপথে হাতটি ছেড়ে যেওনা ফেলে আমাকে,
স্মৃতি ভেজা এই চোখের জলে মনে পড়ে তোমাকে!
৩১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।