তোমায় পাওয়ার প্রত্যাশা
- শুভ বৈদ্য
ক্লান্ত শরীরে যখনই আমি এসেছি তোমার কাছে,
তোমার কাঁধে রেখেছি মাথা দুঃখ পালিয়ে গেছে!
তোমার হাতে রেখেছি হাত ফুল গুজেছি কানে,
ফুলের সুভাস মেনেছে হার তোমার চুলের ঘ্রাণে!
নদীর পাড়ে তোমার সাথে ঘামে ভেজা শরীরে,
ক্লান্তি সব বিসর্জন দিয়েছি দিনের শেষ প্রহরে!
চায়ের কাপের প্রতিটি চুমুকে নদীর বুকের হাওয়া,
ঘামার্ত এই কপাল জুড়ে তোমার হাতের ছোঁয়া!
প্রিয় মানুষের পাশে বসে সূর্যের বিদায় দেখা,
রাতের আকাশের চাঁদের মতো মানুষ মূলত একা!
মুখের উপর পড়ছে তোমার গোধুলি বেলার আলো,
চেয়ে চেয়ে দেখি তোমার কাজল চোখ কালো!
তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে ব্যস্ত চায়ের কাপে,
আমার এই হৃদয় দিয়েছি তোমার কাছে সঁপে!
সূর্যের বিদায় জানিয়ে দিল সময় হয়েছে এবার,
তোমার হাতটা ছাড়তে হবে দেখা হবে আবার!
বিদায় বেলায় চোখের কোণে জমছে নোনা পানি,
ভীড়ের মাঝে মিশে যাচ্ছো আবার আসবে জানি!
সারাদিনের ক্লান্তি শেষে তোমার কাছে ফিরে আসা,
নতুন দিনে ভোরের আলোয় তোমায় পাওয়ার প্রত্যাশা!
১৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।