বিচ্ছেদ
- শুভ বৈদ্য
নক্ষত্রের মৃত্যুতে যেমন করে না কেউ শোক,
মোদের বিচ্ছেদেও তেমনি কারোর দুঃখ না হোক!
চলে যাওয়াটা যদি হয় দুজনের সম্মতিতে,
শোকে না থেকে রয়ে যাব একে অপরের স্মৃতিতে!
মুগ্ধতা যদি না কাটে অতি সহজে মন থেকে,
ফিরে এসে আবার সেথায় না গিয়ে দুজন দুদিকে!
আর ফিরবো না বলে বার বার ফিরে আসা,
সেটা কি মোহ মায়া নাকি প্রকৃত ভালোবাসা?
সব প্রশ্নের উত্তর যদি না পাও এপার থেকে,
ওপারে গিয়েও যে পাবে তা বলতে পারে কে?
আমার কাছে থেকে যদি না পাও তুমি সুখ,
জোর করে ধরে রেখে আমি দিতে চাই না দুখ!
আমি চাই শুধু তুমি থাকো তোমার মনের মত সুখে,
আমি না হয় নাই পেলাম থেকে যেও অন্যের বুকে!
আমার না হয়ে তুমি অন্যের হলে দুঃখ হবে ঠিকই,
তুচ্ছ সব আমার কাছে শুধু তোমায় দেখতে চাই সুখি!
এইজন্মে না-হয় তোমায় আমার করে নাই-বা পেলাম,
পুনর্জন্মে পাওয়ার আশায় তোমার স্মৃতি নিয়ে গেলাম!
স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবো অনায়াসে,
পরের জন্মে রেখে দিবো পরম যত্নে ভালোবেসে!
২৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।