অপ্রাপ্ত ভালোবাসা
- শুভ বৈদ্য
আমি ভালোবাসি তাই, দিয়েছি তোমায় মুক্তি,
আটকে রাখতে পারিনি নাই তাই দেয়নি কোনো যুক্তি!
তুমি ভালোবাসোনি তাই ছেড়ে চলে গেলে আমায়,
যাওয়ার আগে শেষ দেখা দেখতে পারিনি তোমায়!
যেথায় তুমি গেলে চলে আমায় একা ফেলে,
আশা করি থাকবে সুখে, নেই যেথায় ব্যর্থ ছেলে!
ভালোবাসতে যোগ্যতা লাগে বুঝেছি তোমায় হারিয়ে,
তুমি নেই তো কি হয়েছে, রাখবো স্মৃতি জড়িয়ে!
স্মৃতির পাতায় যত্নে রাখবো মুছতে দিব না কখনো,
মধ্যরাতে ঘুমের মাঝে তোমায় মনে পড়ে এখনো!
জানি না আমি স্মৃতি নিয়ে যেতে পারবো কতদূর,
তোমায় নিয়ে যেতে চেয়েছিলাম সীমাহীন বহুদূর!
আজও তুমি রয়ে গেছো হৃদয়ের পুরো অংশ জুড়ে,
নতুন করে কাউকে আমি রাখতে পারিনি হৃদয়ের ঘরে!
যদি কোনোদিন ভুল করে আবার মুখোমুখি হয়ে যায়,
আমার এই চোখে রেখো না চোখ হারিয়ে যাবে শূন্যতায়!
হাতে নেই সময় আমার তোমাকে আবার ভালোবাসার,
বার বার আমি গিয়েছি দূরে তোমার কাছে ফিরে আসার!
আবার তুমি আসবে বলে দাঁড়িয়ে ছিলাম ফুল হাতে,
ফেরার সময় পেরিয়ে গেলেও আসোনি তুমি আমার সাথে!
৩০-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।