সফলতার খোঁজে
- শুভ বৈদ্য
ব্যর্থ হতে আসিনি আমি তোমাদের এই নগরে,
সফলতার খোঁজে আমি ব্যর্থ হয়েছি বারে বারে!
আঁধার ছাড়া আলোর মূল্য যেমন করে নাই,
ব্যর্থতা ছাড়া সফলতা আমি কেমন করে চাই?
কিসের আশায় কিসের মায়ায় কাটাচ্ছি দিন আনমনে,
চাওয়া সব পাওয়া বাকি দুনিয়ার এই আয়োজনে!
কত আশা বুকে নিয়ে এসেছিলাম তোমাদের মাঝে,
কি করে ফিরে যাবো খালি হাতে ব্যর্থ সেজে?
চলার পথে জানি আমি আসবে বাঁধা বহুরূপে,
সব বাঁধা পাশ কাটিয়ে চলতে হবে মেপে মেপে!
পথের কাঁটা উপড়ে ফেলে উঠতে হবে সিঁড়ি বেয়ে,
নয়তো আবার চলতে হবে বিকল্প কোনো রাস্তা দিয়ে!
শূন্যতা সব নিতে হবে পূর্ণতার ওই দিনের কাছে,
সেই আশা বুকে নিয়ে হাজার স্বপ্ন বেঁচে আছে!
কতটা পথ বাকি আছে সফলতার খোঁজ পেতে,
ব্যর্থ নাকি সফল তুমি সবই এখন নিজের হাতে!
জানি না কতদিন থাকতে হবে পরিবারের বোঝা হয়ে,
তাদের এবার মুক্তি দিবে ব্যর্থ ছেলে সফল হয়ে!
নতুন রূপে ফিরবো আমি আবার তোমাদের মাঝে,
পরিবারের ছায়া হবো প্রতিষ্ঠিত হয়ে সমাজে!
০২-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।