তোমার অপেক্ষায়
- শুভ বৈদ্য
যদি বলি আমি সুখি, তারা ভাবে কারণ তুমি,
যদি বলি আমি দুখি,তারা জানে কারণ তুমি!
সুখ হোক বা দুঃখ আমার সবইতে যে আছো তুমি,
সবাই বুঝলেও কেন জানি শুধু যে বুঝো না তুমি!
তারা বলে ছেড়ে দাও না হলে মরবে তুমি,
তারা যে জানে না আর তোমায় ছাড়া মৃত আমি!
তাও বলো তুমি আমায় বাসি না আর ভালো তোমায়,
কেমন করে আমি বোঝাই তুমি ছাড়া আর কেউ নাই!
ভুল বুঝে বারে বারে কেন যাও আমার থেকে দূরে,
আকাশের নক্ষত্ররাও যাচ্ছে একে অপরের থেকে সরে!
আর কতদিন থাকবে তুমি আমার থেকে দূরে গিয়ে,
এবার তুমি ফিরে এসো আষ্টেপৃষ্টে নাও জড়িয়ে!
দিবো না আর কষ্ট তোমায় এই যে কথা দিলাম,
হারাতে যে চাই না আমি অনেক কষ্টে যাকে পেলাম!
স্বপ্নের মতো রোজ রাতে এসো তুমি আমার কাছে,
তোমায় ছাড়া হৃদয় আমার কেমন করে বেঁচে আছে!
যেদিন তুমি আসবে ফিরে মনের অসুখও উঠবে সেরে,
ফিরে এসো এবার তুমি থেকো না আর দূরে দূরে!
আজও আমি দাঁড়িয়ে আছি সেই চিরচেনা মোড়েতে,
প্রথম যেখানে তোমায় দেখেছি নীলচে রঙের শাড়িতে!
০৬-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।