বিদায় লগ্নে
- শুভ বৈদ্য

আজ এই দীর্ঘতম রাতে, চাঁদের দিকে তাকিয়ে ভাবি,
আমিও একদিন মিশে যাবো নক্ষত্রের ভীড়ে হারিয়ে সবই!
নক্ষত্রের নিচে আছি আমরা নক্ষত্র হওয়ার অপেক্ষায়,
হঠাৎ সময় ফুরিয়ে এলে চলে যেতে হবে অজানায়!
দেখতে চাইনা কারোর চোখে জল আমার বিদায় বেলায়,
হাসিমুখে বিদায় দিয়ে মিশে যেতে চাই তারাদের মেলায়!
এই ধুলোর পৃথিবীতে তোমরা আর খুঁজিও না আমায়,
রাতের আকাশে চিঠি দিও উজ্জ্বল নক্ষত্রের ঠিকানায়!
যখনই তোমায় ঘিরে ধরবে ভয়ংকর একাকিত্বের ছায়া,
মেঘহীন রাতের আকাশে চেয়ে দেখিও এখানে সবই মায়া!
প্রতিনিয়ত রাতের আকাশে হচ্ছে নতুন নক্ষত্রের জন্ম,
নক্ষত্ররাও যে একদিন খসে পড়ে কেউ বুঝেনা তার মর্ম!
বিদায়ের আগে আমি রেখে যেতে চাই আমার পদচিহ্ন,
ছন্দে মোড়ানো মনের কথা বুঝে নিও আমি সামান্য!
অপূর্ণ কিছু স্বপ্ন রেখে নিতে হবে আমায় চিরবিদায়,
যমরাজের আদেশে আহুতি দিব শেষ যজ্ঞে এক সন্ধ্যায়!
বিদায়ের বেলায় আসিও তোমরা আপন ভেবেছিলে যারা,
সেদিন আমি বুঝে নিবো আমায় ভালোবেসেছিলো কারা!
বিদায়ের পর জানি কারোর পড়বে না মনে আমার কথা,
তাও যদি মনে পড়ে যায় পড়ে নিও আমার এই কবিতা!


৩০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026