নিঃসঙ্গ পথচলা
- শুভ বৈদ্য

কতটা পথ পেরিয়ে এসেছি, আরও যে কত পথ বাকি,
নিঃসঙ্গ রাতে সঙ্গী আমার নিকোটিন আর জোনাকি!
জীবনে চলার পথে কত রঙের মানুষের পেয়েছি দেখা,
দিনশেষে তবে কেন আমি সঙ্গীহীন নিঃসঙ্গ একা?
গন্তব্যহীন বাকিটা পথে সঙ্গ চেয়েছিলাম আমি যাদের,
হঠাৎ করে মাঝপথে আমি হারিয়ে ফেলেছি তাদের!
কবে জানি শেষ হয়ে যাবে আমার এই পথচলা,
ক্ষুদ্র এই জীবনে পড়ে আছে কত কথা না বলা!
পারিনি আমি রাখতে তোমায় আমার হৃদয়ের গহিনে,
ছিলে তুমি, আছো এখনো, আমার ভোর বেলার স্বপ্নে!
মন খারাপের এই দীর্ঘ রাতে তোমাকে পাওয়ার আশা,
কাছে থেকেও বুঝতে পারোনি আমার চোখের ভাষা!
একা এসে, একা থেকে, আবার ফিরে যেতে হবে একা,
তবে কেন মায়ায় জড়িয়ে হলো নিঃসঙ্গতার সাথে দেখা!
চলে যদি যেতেই হতো তবে কেন বেঁধেছিলে এত মায়ায়,
যেমন করে এসেছিলাম তেমন করে মিশে যেতাম ছায়ায়!
এত পথ পেরিয়ে এসে বুঝেছি আমি একটা তিক্ত সত্য,
ধুলোর পৃথিবীতে প্রেম, ভালোবাসা, মায়া সবই অনিত্য!
পূর্বজন্মের স্মৃতি নিয়ে যদি আমার আবার হয় পুনর্জন্ম,
মায়ার জালে না জড়িয়ে সেরে নিতে হবে নিজকর্ম!


১৯-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026