হঠাৎ বিদায়
- শুভ বৈদ্য
কোনো একরাতে অপূর্ণ সব স্বপ্ন ঝুলে যাবে সিলিং ফ্যানে,
ক্ষণিকের সব কষ্ট ভুলিয়ে দিবে পেয়েছিলাম যা এতদিনে!
কেউ দেখে লুকিয়ে মুচকি হাসবে আর কেউ করবে কান্না,
সবকিছু চলবে নিজস্ব গতিতে থামবে না সমুদ্র বা ঝর্ণা!
বিষন্নতার ছায়ার ঘনত্ব ছিল কতটুকু জানবে না তো কেউ,
যে ছায়ায় মিশেছে সে আবার ফিরবে হয়ে সমুদ্রের ঢেউ!
দক্ষিণের বাতাস ঢুকবে ঘরে খুলে রাখা জানালা দিয়ে,
শীতল বাতাস বিদায় নেবে সঙ্গে আমার সত্তা নিয়ে!
পুরাতন এই জীর্ণ দেহ মিশে যাবে প্রকৃতির কোলে,
মুক্ত হবে সত্তা আমার যুক্ত হবে নতুন দলে!
নিঃসঙ্গতার ক্ষুদ্র জীবনের শেষ হবে এই দীর্ঘ পথচলা,
কত যে কথা বাকি ছিল হয়তো আর কখনো হবেনা বলা!
ভোরবেলার সূর্যের আলোয় ঘুচে যাবে বিষাদের অন্ধকার,
স্মৃতি হয়ে থেকে যাবে মুহূর্তসব আমাদের শেষ দেখার!
প্রতিনিয়ত যুদ্ধ চলতো নিজের সাথে নিজের বিরুদ্ধে,
পরাজিত হয়ে ফিরে যেতে হলো নক্ষত্রের মাঝে নিঃশব্দে!
হঠাৎ বিদায়ে হবে না নেওয়া কারও থেকে শেষ বিদায়,
তবুও আমি চেয়ে দেখবো আকাশ থেকে রোজ সন্ধ্যায়!
ক্ষোভ, রাগ, ঘৃণা যত ছিল আমার প্রতি তোমাদের মনে,
মুছে ফেলে সব, দেখে যেও আমায়, শেষ বিদায়ের ক্ষণে!
২২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।