তোমার শহরে
- শুভ বৈদ্য
আমাদের হয়েছিল দেখা, বসন্তের শুরুতে,
আমাদের হয়েছিল প্রেম, মনের অজান্তে!
আবার হারিয়েছি তোমায়, এত কাছে পেয়ে,
আবার ভালোবেসেছি তোমায়, কাছে না গিয়ে!
আবার কি হবে দেখা, রাস্তার মোড়ে বা বাসের ভীড়ে?
আবার কি পড়বো মায়ায়, মায়াবী ওই চোখের তরে?
মনে কি পড়ে তোমার, পুরোনো সেই দিনগুলোর কথা?
তোমার কাঁধে মাথা রেখে দূর করতাম মনের ব্যাথা!
টিকিট কেটেছি ফিরবো বলে তোমার প্রিয় শহরে,
দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌছাবো আমি প্রথম প্রহরে!
অচেনা মানুষে পরিপূর্ণ, আমাদের এই চিরচেনা শহরে,
নিজেকে বড় একা লাগে হাজার মানুষের ভীড়ে!
বলেছিলে তুমি দূরে যেতে, গিয়েও আবার এসেছি ফিরে,
দু'চোখ ভরে দেখবো বলে, দাঁড়িয়ে আছি নদীর তীরে!
অতীত সব তোমার কাছে ছোটবেলার ভুলের মতো,
আমার কাছে স্মৃতি হয়ে থাকবে বুকে ক্ষত যতো!
আবার আমি ফিরে যাবো তোমার শহর ছেড়ে,
শেষ ট্রেনে বাড়ি ফিরবো তোমায় ছাড়া ফিরবো ঘরে!
মনের অজান্তে হয়ে গেল তোমার আমার শেষ দেখা,
রাতের আকাশে চাঁদের মতো তোমায় ছাড়া আমি একা!
০১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।