শেষ আলিঙ্গন
- শুভ বৈদ্য

চলে গিয়ে তুমি শিখিয়ে দিয়েছো অপেক্ষা কাকে বলে,
ফিরে না এসে বুঝিয়ে দিয়েছো তোমায় ছাড়াও জীবন চলে!
যদি তুমি না যেতে আমায় ফেলে একলা রাতে বহুদূরে,
হয়তো আমি পারতাম না বুঝতে কেমনে থাকে একলা ঘরে!
যাওয়ার আগে দিয়েছো তুমি একরাশ স্মৃতি আমায়,
আজও আমি বসে আছি স্মৃতিচারণের অপেক্ষায়!
আকাশের কালো মেঘ আর দক্ষিণের দমকা হাওয়া,
স্মৃতির পাতায় খুঁজে পায় আমাদের প্রথম দেখা হওয়া!
তোমায় ছাড়া শূন্য আজও আমার এই হৃদয়ের প্রাঙ্গণ,
সবকিছু ভুলে গেলেও ভুলিনি তোমার শেষ আলিঙ্গন!
আমার গায়ে লেগে থাকা তোমার শরীরের সুগন্ধ,
তোমার কথা মনে এলেই হারিয়ে যায় জীবনের ছন্দ!
তোমার চুলের গন্ধ আজও খুঁজে ফিরি হাওয়াতে,
আজও আমি বুঝতে পারিনি কি ভুল ছিল আমার চাওয়াতে!
বৃষ্টির ফোঁটায় আজও শুনি তোমার নূপুরের ছন্দ,
এখন আমি বুঝতে পেরেছি মানুষ কেন প্রেমে অন্ধ!
কতদিন আর থাকবো আমি স্মৃতি আর অপেক্ষা নিয়ে,
সত্যকে এবার আপন করবো কল্পনা থেকে দূরে গিয়ে!
জানি তুমি আসবে না ফিরে উত্তম ছেড়ে অধমের কাছে,
অপেক্ষার স্বাদ নেওয়া শেষে নতুন করে হৃদয় বাঁচে!


২৩-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026