বিধ্বংস হৃদয়
- শুভ বৈদ্য
অন্ধকার রাতে একলা বসে তোমায় নিয়ে ছন্দ সাজাই,
জীবন এক ছন্দের মত কোথাও মিলে, কোথাও হারায়!
পূর্ণিমা রাতে জোনাকির মত মূল্যহীন আমি তোমার কাছে,
পুরোনো সব স্মৃতি নিয়ে কত মানুষ আজও একলা বাঁচে!
জানি না কেন হঠাৎ আজ বড্ড তোমায় পড়ছে মনে,
তাইতো আমি চেয়ে দেখি পূর্ণিমা রাতে আকাশ পানে!
যদি তোমার দেখা পাই ডাকবো তোমায় কোন নামে?
প্রিয় নামটা আজও আছে না দেওয়া চিঠির খামে!
আয়নায় লেগে থাকা কপালের টিপের মত আজও
তোমার অপেক্ষায়,
বসন্তের ফুল গুঁজে দিতে চাই তোমার ঐ চুলের খোঁপায়!
রাগান্বিত ওই চোখ দুটো যেন উত্তপ্ত আগুনের তাপ,
তোমার কপালে এঁকে দিতে চাই আমার ঠোঁটের নরম ছাপ!
পূর্ণিমা রাতে বৃষ্টি ফোঁটায় নতুন ছন্দের সন্ধান পাই,
সব পেয়েও পাইনি তবু খুব করে আমি যাহা চাই!
বয়স বাড়ার সাথে সাথে কোলাহল থেকে যাই দূরে,
অন্ধকার মধ্যরাতে একাকিত্বরা মাথায় ভর করে!
অতীতের স্মৃতি সব ঘোরাফেরা করে মস্তিষ্কের কোণে,
তোমায় কত ভালোবাসি তুমি ছাড়া তা সবাই জানে!
চেয়েছি আমি দিতে তোমায় আমার নামের শেষ অংশ,
তোমার কাছে ফিরে গিয়ে আমার হৃদয় হয়েছে বিধ্বংস!
১৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।