বিদায়ের শব্দ
- শুভ বৈদ্য

এক পলক দেখবো বলে দাঁড়িয়ে থাকো বারান্দায়,
ঘরের সামনে আসবো তোমার গোধুলি আলোর সন্ধ্যায়!
দুচোখ ভরে দেখবো তোমায় দাঁড়িয়ে থেকে রাস্তায়,
ফুল হাতে আনবো আমি কিনেছিলাম যা সস্তায়!
হাতের মুঠোয় রয়ে যায় ফুলগুলো প্রতিবার,
তোমায় দেওয়ার সময় সুযোগ হয়ে উঠে না আর!
ফুলগুলো গুঁজে দিতে চাই তোমার চুলের খোপায়,
শত চেয়েও ব্যর্থ আমি বার বার হেরে যাই!
অধিক সময় দাঁড়িয়ে থাকার অনুমতি নেই তোমার,
ঘড়ির কাঁটা আটকে রাখার সাধ্যি নেই আমার!
দূর হতে দেখে তোমায় শান্ত করি নিজেকে,
অতৃপ্ত এই মন শুধু দেখতে চায় তোমাকে!
শীতল বাতাস বয়ে যায় আমার এই বুকেতে,
যখন তোমায় দেখতে পাই নীলচে রঙের শাড়িতে!
আবছা আলোয় চশমার ফাঁকে চোখগুলো তাকিয়ে থাকে,
প্রথম দেখার পর থেকে চেয়েছিলাম আমি যাকে!
দূর থেকে চোখগুলো তোমার পাইনা আমি দেখতে,
দেখতে পেলে বুঝতাম হয়তো ভরে থাকে তা অশ্রুতে!
বিদায়ের সময় এলে তুমি নিঃশব্দে দাও বিদায়,
কোলাহলে থেকেও আমি বিদায়ের শব্দ শুনতে পাই!


১০-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026