স্মৃতির উপমা
- শুভ বৈদ্য
কালবৈশাখীর কালো মেঘ জানান দিচ্ছে,
তোমার মন খারাপের কথা!
দক্ষিণের দমকা হাওয়া বুঝিয়ে দিচ্ছে,
তুমিহীন এই হৃদয়ের শূন্যতা!
পূর্ণিমা রাতে চাঁদের আলো মনে করিয়ে দেয়,
তোমার কোমল মুখখানি!
বিশাল সমুদ্রের অগণিত ঢেউ মনে করিয়ে দেয়,
তোমার কাজলমাখা চোখখানি!
গ্রীষ্মের রৌদ্রোজ্বল দিনে গাছের ছায়ায় মনে পড়ে,
তোমার কোলে আমার প্রশান্তি!
যুদ্ধ শেষে ঘরে ফেরা সৈনিক দেখে মনে পড়ে,
তোমার কাছে দূর হয় সারদিনের ক্লান্তি!
শৈতপ্রবাহের শেষে ফিরে আসা বসন্ত মনে করিয়ে দেয়,
আমার জীবনে তোমাকে পাওয়া!
ভোরের আকাশের শুকতারা মনে করিয়ে দেয়,
বারবার এসে তোমার ফিরে যাওয়া!
দীর্ঘ তাপপ্রবাহের শেষে বৃষ্টি এসে মনে করিয়ে দেয়,
দুর্দিনে তোমার সঙ্গ পাওয়া!
নক্ষত্রের খসে পড়া দেখে মনে পড়ে যায়,
হঠাৎ তোমার দেখা পাওয়া!
১৫-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।