অসময়ের ভালোবাসা
- শুভ বৈদ্য
তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে ব্যস্ত চায়ের কাপে,
তোমার হাতে রেখেছি হাত নিজেকে দিয়েছি সঁপে!
তোমার হাতের নরম ছোঁয়া দিয়েছো আমার ক্ষতে,
মায়াভরা মুখটা তোমার দেখবো গোধূলি আলোতে!
ব্যস্ত শহরে চায়ের কাপে জমা থাকে কতশত স্মৃতি,
সময়ের সাথে হারিয়ে যায় ছোটবেলার খেলার সাথী!
আলোর গতিতে মানুষ হারায় খুঁজে আর যায়না পাওয়া,
খুঁজতে গিয়ে গোলকধাঁধায় পথ হারিয়ে আটকে যাওয়া!
সময়ের জালে বন্ধী সবাই তারই হাতের কাটপুতুল,
অসময়ে ভালোবেসে দিতে হয় তার ভুলের মাসুল!
আমার লেখা গানগুলো সব সুরের অভাবে হয় কবিতা,
তুমি এলে ফিরে পাবে কবিতারা সব সুরের গাঁথা!
তোমায় নিয়ে স্মৃতিচারণ করি শুনে তোমার প্রিয় গানে,
মৌমাছির মত উড়ে যেতে চাই তোমার চুলের ঘ্রাণে!
ফুলের সুভাসে খুঁজে পাই চিরচেনা সেই চুলের ঘ্রাণ,
যে ঘ্রাণে বিমোহিত হয়েছিল আমার এই মৃত প্রাণ!
তোমাকে নিয়ে যত ভালোবাসা আছে আমার এই মনে,
মনের কথা শুনাতে চাই সুর দিয়ে গানে গানে!
যেদিন তুমি আসবে শহরে মনের অসুখটাও উঠবে সেরে,
শীতের সকালেও ফুটবে ফুল কুয়াশার চাদর যাবে ছিড়ে!
০৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।