ষড়ঋতুর অপেক্ষা
- শুভ বৈদ্য

চিরচেনা সেই রাস্তা দিয়ে যখনই আমি হেঁটে যাই,
পথের ধুলোরাও বলে ওঠে, কেন তুমি সাথে নাই?
প্রতিবারই যখন আমি হেঁটে যেতাম এই মেঠোপথ ধরে,
হাতে রেখে তোমার হাত একপা দুইপা চারপা করে!
তাই তো আমায় একলা দেখে শিউলি ফুলও প্রশ্ন করে,
কেন আজ গেলে তুমি আমার থেকে দূরে সরে?
তারা আজও অপেক্ষায় থাকে তোমার পায়ের স্পর্শ পেতে,
আমিও তোমায় খুঁজে ফিরি চিরচেনা সব অলিতে গলিতে!
বৈশাখ মাসের কালবৈশাখীর কালো মেঘও এসে বলে,
বৃষ্টি হয়ে নামার আগে কেন তুমি হারিয়ে গেলে?
বসন্ত আবার আসছে ফিরে কৃষ্ণচূড়া ফুলের সাথে,
ফিরে এসে বলবে আমায় এই ফুল তোমায় দিতে!
হেমন্তের ভোরবেলায় শিশির বিন্দু জমে ধানের শীষে,
সোনালী ধান উঠবে ঘরে তোমার অভিমান শেষে!
শীতের সকালে অতিথি পাখিরা ভীড় করে চেয়ে থাকে,
কবে তুমি আসবে আবার আমার হাতে হাত রেখে!
বর্ষাকালের বৃষ্টি এসে যখন আমায় ভেজাতে চায়,
তোমায় ছাড়া আমায় দেখে না ভিজিয়ে পালিয়ে যায়!
শরৎকাল ফিরে এলেও কাশফুলেরা আজও আসেনি,
কারণ তুমি কাছে থেকেও কখনো আমায় ভালোবাসোনি!


২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026