স্বপ্নের রাণী
- শুভ বৈদ্য

তোমায় নিয়ে যখনই আমি একলা বসে ছন্দ সাজাই,
শব্দরা সব দলবেঁধে স্মৃতির ভিড়ে হারিয়ে যায়!
রাতের আঁধারে এসে তুমি ভালোবাসা শিখিয়ে দিলে,
ভোরের আলো ফোটার আগে আবার তুমি হারিয়ে গেলে!

পারিনি আজও দেখতে তোমায় দু-চোখ ভরে কোনোদিন,
যেদিন তুমি আসবে কাছে, সাথে আসবে আমার সুদিন!
কারণে-অকারণে দিয়েছি আমি তোমার হৃদয়ে দুঃখ যত,
ফিনিক্স পাখির অশ্রু দিয়ে সারিয়ে তুলব সেই ক্ষত!

বেলী ফুলের মালা এনে পরিয়ে দেব তোমার খোঁপায়,
সন্ধ্যাতারার মুকুট শুধু মানায় আমার রাণীর মাথায়!
দক্ষিণের সেই মৃদু হাওয়ায় উড়বে তোমার কোমল চুল,
চুল সরিয়ে তোমার কানে গুঁজে দেব রঙিন ফুল!

পূর্ণিমা রাতে চাঁদের আলো আসে ঘরে জানালা দিয়ে,
সেই আলো দিচ্ছে তোমায় ভালোবাসার রঙে রাঙিয়ে!
গোধুলির আলোয় মুখটা তোমার উজ্জ্বল এক নক্ষত্র,
যার আলোয় আলোকিত হয় আমার ভুবণের সর্বত্র!

আলতা মাখা নুপুর পায়ে হাঁটবে তুমি আমার সাথে,
সন্ধ্যা বেলা নদীর পাড়ে হাত রেখে আমার হাতে!
রোজ রাতে তোমায় নিয়ে কত শত স্বপ্ন বুনি,
স্বপ্নের সেই রাজ্যে তোমায় বানিয়েছি আমার রাণী!


১৯-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026