মধ্যরাতের বৃষ্টি
- শুভ বৈদ্য

মধ্যরাতে আবার আসবে মুষলধারে ঝুম বৃষ্টি,
হঠাৎ আমার মনে পড়বে, স্রষ্টার সেই অপরূপ সৃষ্টি!
প্রতিরাতে স্বপ্নের রাজ্যে তোমায় নিয়ে স্বপ্ন বুনি,
তখনই আমার ঘুম ভাঙবে শুনে মেঘের বজ্রধ্বনি!

ঘুমের ঘোরে খুঁজে ফিরি প্রিয় সেই মানুষটিকে,
ঘুম ভেঙে চেয়ে দেখি কোথাও নেই চারিদিকে!
আচমকা আমার ঘুম ভেঙে পড়বে মনে তোমার কথা,
তখন আমি লিখে ফেলি তোমায় নিয়ে এই কবিতা!

তোমায় নিয়ে লেখা কবিতায়, ছন্দরা যখন হারিয়ে যায়,
বৃষ্টি থেকে সুর নিয়ে, তখনই আমি ছন্দ সাজাই!
পারিনা আমি বলতে তোমায়, আমার মনের যতকথা,
তখন আমি লিখে ফেলি, তোমার নামে নতুন কবিতা!

আকাশের ওই নক্ষত্ররা সব হারিয়ে যায় মেঘের আড়ালে,
বিষন্নতা সব ঘিরে ধরে, যখন তুমি হারিয়ে গেলে!
যাদের আমি হারিয়ে ফেলেছি, কারণে বা অকারণে,
তাদের আবার ফিরে পেতে চাই নতুন কোনো দিনে!

আবার যারা হারিয়ে গেছে, কোনো এক অজুহাতে,
তাদের আমি রাখতে চাইনা, আমার এই স্মৃতিতে!
ভোরের আলো ফুটবে সাথে, বৃষ্টিও থামবে শেষে,
নতুন দিনে কি আসবে তুমি, মিষ্টি সেই হাসি হেসে?


২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026