মৃত্যুর তারিখটা
- শুভ বৈদ্য
ক্যালেন্ডারের পাতায় লুকিয়ে আছে মৃত্যুর তারিখটা,
হয়তো সেই দিনটি খুব দূরে, নয়তো কাছে খানিকটা!
অবহেলায় কাটিয়ে দিচ্ছি নিজের মনের অজান্তে,
মৃত্যু এসে নিয়ে যাবে মহাবিশ্বের শেষ প্রান্তে!
সময়ের চক্রে বন্দী আমরা বুঝতে পারি না কিছু,
পালিয়ে যাওয়ার নেই কোনো পথ, ছাড়বে না সে পিছু!
হঠাৎ একদিন চমকে দিয়ে এসে দাঁড়াবে আমার সামনে,
হয়তো আমি বুঝতে পারবো কিংবা থাকবো আনমনে!
কত কথা বলার থাকলেও হবে না বলা কাউকে,
না বলা কথা সব রেখে যেতে হবে আমাকে!
হঠাৎ করে চলে গিয়ে থাকবো শুধু স্মৃতি হয়ে,
সময়ের সাথে ধীরে ধীরে স্মৃতির পাতা যাবে ক্ষয়ে!
তাইতো আমি বুঝেছি এবার জীবনের আসল মানে,
একটা দিনও কাটানো যাবে না অবহেলায় বা অভিমানে!
রাগ অভিমান ছিল যত আমার মনে তোমায় নিয়ে,
তোমায় আমি জড়িয়ে নেব সবকিছু ভুলে গিয়ে!
প্রিয় মানুষ ছাড়া একটি দিনও কাটাবো না আমি আর,
কাছের মানুষকে আরও কাছে নিবো আমি বারবার!
মৃত্যুর আগে চাই আমি সব ভালোবাসা দিয়ে যেতে,
বিদায় বেলায় শুধু চাই প্রিয়জনদের সঙ্গ পেতে!
১৩-০৭-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।